admin
- ৯ নভেম্বর, ২০২২ / ২০৯ Time View
Reading Time: < 1 minute
এম আর রাসেল হোসাই, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদীতে নান্টু বিশ্বাস (৪২) নামে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। বুধবার সকাল ৭টায় দাশুডিয়া- লালন শাহ সেতুর দিয়াড় বাঘইল মজিবার সরদারের রাইচ মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত নান্টু বিশ্বাস রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রোসেম কোম্পানির একজন শ্রমিক তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বিশ্বাসপাড়ার মজিদ বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্টু বিশ্বাস মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থল রুপপুর প্রকল্পে যাচ্ছিলেন। পথে রুপপুর মোড় থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ট্রাকের চাকায় ঘটনাস্থলেই সে মারা যায়।
পাকশী হাইওয়ে থানার এএসআই বেলাল হোসেন জানান, রূপপুর প্রকল্পের শ্রমিক নান্টু বিশ্বাসের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Post Views: 7