বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ফল না ফলের রস কি খাবেন ?

Reading Time: 2 minutes

ফল না ফলের রস কি খাবেন ?

নিজস্ব সংবাদদাতা:

যারা ফল খেতে চায় না, তারা ফলের রস অবশ্যই খেতে পারেন। এতে কোনও অসুবিধা নেই। এবং ফলের সঙ্গে আপনি এমন কিছু সবজিও রস করে খেতে পারেন, যা আপনি গোটা হিসেবে খেতে পারছেন না।
তাহলে ফলের রস না কি গোটা ফল?
অনেকেই মনে করেন ফলের রসেই রয়েছে একটা গোটা ফলের গুণ! কিন্তু আদৌ কি তা রয়েছে? মেলে কি কোনও উপকারিতা? গোটা ফলে রয়েছে ভিটামিন C, ভিটামিন A, ক্যালসিয়াম, পটাসিয়াম, মিনারেল ও ফাইটোকেমিক্যাল। এগুলি রক্তচাপ ও কোলেস্টেরল কমায়। ক্যানসার, হার্টের সমস্যা কমায়। কিন্তু শুধু রসটুকু বের করে নিলে ভিটামিন, ফাইবার ও পটাসিয়াম নষ্ট হয়ে যায়। আর ফলের রসের চেয়ে পুরো ফলে অ্যান্টি অক্সিডেন্ট ২৩ থেকে ৫৪ শতাংশ বেশি থাকে। চিনির পরিমাণ অন্তত ৩৫ শতাংশ কম থাকে।
বিশেষজ্ঞদের মতে, গোটা ফল আপনার শরীরে যে উপকার করবে, ফলের রস সেই পরিমাণ উপকার করতে পারবে না। আর ফলের রসের চেয়ে পুরো ফলে অ্যান্টি অক্সিডেন্ট ২৩ থেকে ৫৪ শতাংশ বেশি থাকে। চিনির পরিমাণ অন্তত ৩৫ শতাংশ কম থাকে। তাই ফলের উপকারিতা বেশি। ফল অনেক বেশি সহজপাচ্য। কারণ এতে থাকে ফ্রুকটোজ, গ্লুকোজ ও লেভ্যুলোজ। বিভিন্ন রোগ প্রতিরোধে ও ওজন কমাতে আঁশজাতীয় খাবার প্রয়োজন। ফলের রস বলতে কিন্তু আমরা প্যাকেট জাত ফলের রসের কথা বলা হচ্ছে না।

চিকিৎসক বিশেষজ্ঞদের মতে, প্যাকেট জাত ফলের শুধুই যে তার উপকারী উপাদান নষ্ট করে দেয় তাই নয় বরং ফলের যে প্রাকৃতিক ফাইবার সেটিও খারাপ করে দেয়। এমনকী মিষ্টির পরিমাণও বেশি থাকে। তাই ফাইবার কম হয়ে যায়। তাই প্যাকেট জাত ফলের রস সব সময়ই আপনার শরীরে একটি খারাপ প্রভাব ফেলে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ফলের রস ও গোটা ফলের গুণ প্রায় একই। শুধুমাত্র ফলের রসে ফাইবারের পরিমাণ কম থাকে। কিন্তু পেট ভালো রাখার জন্য ফাইবারের প্রয়োজন অবশ্যই আছে। তাই যদি আপনার কাছে ফল ও ফলের রস খাওয়ার অবস্থা থাকে তবে অবশ্যই ফল বেছে নিন। যদি একান্তই ফলের রস খেতে চান, তবে বাড়িতে তৈরি ফলের রস খাবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com