শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

টেকসই কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তি বিস্তারের কোনো বিকল্প নেই — কৃষিবিদ মসীহুর রহমান

টেকসই কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তি বিস্তারের কোনো বিকল্প নেই -- কৃষিবিদ মসীহুর রহমান

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার পরিচালক কৃষিবিদ মো: মসীহুর রহমান বলেছেন, কৃষির টেকসই উন্নয়নে তথ্য প্রযুক্তি বিস্তারের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে প্রতিমূহূর্তে কৃষি পরিবর্তন হচ্ছে। এজন্য আমাদের সময় উপযোগী তথ্যে আপডেট থাকতে হবে, কৃষকসহ সংশ্লিষ্টদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছাতে গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের তথ্য-প্রযুক্তির বিস্তারে মিডিয়া উইং হিসেবে কাজ করছে। এ কাজগুলো বিভিন্ন প্রচার মাধ্যম যেমন প্রকাশনা, পডকাস্ট, ভিডিও ডকুমেন্টারী, মোবাইল সিনেমা শো, কল সেন্টার, এআইসিসি দ্বারা সকল শ্রেণির স্টেকহোল্ডারদের মাঝে তথ্য বিস্তার করে যাচ্ছে। কৃষিতে এখন শিক্ষিত, স্মার্ট ও নতুন নতুন তরূন উদ্যোক্তা যুক্ত হচ্ছে। এদের আরো বেশি আগ্রহী করতে স্মার্ট, আধুনিক ও সঠিক তথ্য দিতে হবে। তিনি কৃষিকথায় যুগোপযোগী লেখা প্রদান, কৃষি কল সেন্টারে কল করে তথ্য প্রাপ্তি, কৃষি বিষয়ক তথ্য, রিলস, ডকুমেন্টারী, অনুষ্ঠান প্রচারে সহযোগিতা ও বিস্তারে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনার আয়োজনে গতকাল কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “টেকসই কৃষি উন্নয়নে কৃষি তথ্য বিস্তার: বর্তমান ও আগামীর করণীয়”শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত ছিলেন ঈশ্বরদীর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় বগুড়া অঞ্চলের উপ পরিচালক কৃষিবিদ ইসমাইল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা ও বগুড়া’র জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাগণ: বিএসআরআই, এসআরডিআই, ডাল গবেষণা কেন্দ্র ও বিনা এর কৃষিবিজ্ঞানী; ড্যাম, বিএডিসি ও বিএমডিএ এর কর্মকর্তাবৃন্দ; প্রিন্ট মিডিয়া/ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এআইসিসি এর সদস্যবৃন্ত উপস্থিত ছিলেন। সেমিনার ১৪৩২ বঙ্গাব্দে ৫ শ এর অধিক কৃষিকথার গ্রাহক সংগ্রহ ও কৃষি তথ্য বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কৃষি তথ্য সার্ভিস, পাবনা অঞ্চলে কৃষিবিদ গাজীউল হক, উপজেলা কৃষি অফিসার, নন্দীগ্রাম, বগুড়া; কৃষিবিদ নুসরাত কবীর, উপজেলা কৃষি অফিসার, বেড়া, ও কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না, উপজেলা কৃষি অফিসার, আটঘরিয়া কে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com