বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

ফের সাজেকে চাঁদের গাড়ী ১’শ ফুট গভীর খাদে, আহত-১২

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
ফের খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১২জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ৫জন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার(২০ অক্টোবর) বেলা ১টায় ইউনিয়নের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে বুধবার(১৯ অক্টোবর) একই এলাকায় একটি চাঁদের গাড়ি পাহাড়ি খাদে পড়ে সাগর আহম্মদ(৩২) নামে এক পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ৬জন। এর একদিন পর আবারও ঘটল দুর্ঘটনা।পাহাড়ি উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ সড়ক হওয়ার কারণে এবং চালকের অসাবধানতার কারণে প্রায়শই এই সড়কে দুর্ঘটনা ঘটছে বলে জানায় স্থানীয়রা। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, সাজেকের সড়কে একইস্থানে গতকালের পর আজ আবারও একটি চাঁদের গাড়ি উল্টে খাদে পড়েছে। এ ঘটনায় গুরুতর ৫জনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com