বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

বগুড়ার কাহালুতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

অশোক সরকার, কাহালু বগুড়া:
বগুড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বালতির পানিতে ডুবে মানতাশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে কাহালু উপজেলার বীরপাল্লা গ্রামে ঘটনা ঘটে। নিহত মানতাশা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার হাটসাজাপুর এলাকার আব্দুর রউফের কন্যা। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাবা-মার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। দুপুরে সবাই খাবার খেতে বসে। এ সময় মানতাশা খেলছিল। খেলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে বাথরুমের ভেতরে গিয়ে বালতি পড়ে ডুবে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাথরুমের বালতির পানি থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর কাহালু উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাহালু থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com