সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

পাঁচবিবিতে বিএনপির দুই গ্রুপের প্রতিবাদ সমাবেশ ঘিরে প্রশাসনের ১৪৪ ধারা জারি

পাঁচবিবিতে বিএনপির দুই গ্রুপের প্রতিবাদ সমাবেশ ঘিরে প্রশাসনের ১৪৪ ধারা জারি

Reading Time: < 1 minute

মোঃ ওয়ালীউল্লাহ হাসান, পাঁচবিবি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিএনপির দুই গ্রুপের প্রতিবাদ সমাবেশ ঘিরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ ১৬ অক্টোবর বুধবার দুপুর ২টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বেলায়েত হোসেন বলেন, বিএনপির আলাদা দুটি পক্ষ একই সময়ে একই স্থানে প্রতিবাদ সমাবেশ ডেকেছিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুপুর ২টা থেকে রাত ১২ টা পর্যন্ত পাঁচবিবি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলায় বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান চৌধুরী এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল গফুর ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের দুটি গ্রুপের মধ্যে বিবাদ চলছিল। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারোয়ারি মন্দিরের সামনে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এর জেরে রাত ১১টার দিকে তিনমাথা এলাকায় হারুন-অর-রশিদ নামে শামীমের এক অনুসারীকে মারধর করেন সাইফুল-হান্নানের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল বিকেলে একটি মিছিল বের করে গফুর-শামীম পক্ষের লোকজন।
মিছিলটি দানেজপুর এলাকায় একটি চাতালে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। পরে পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর আজ বুধবার বিকেল তিনটায় পৌর শহরের তিনমাথায় প্রতিবাদ সমাবেশের আহ্বান করে। এ ব্যাপারে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমাদের লোকজন এ দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আজ বুধবার বিকেল তিনটায় তিনমাথায় প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছিল। কিন্তু প্রশাসন ১৪৪ ধারা জারি করায় প্রতিবাদ সমাবেশ করা যায়নি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল গফুর বলেন, আমরা থানার নতুন কমিটি গঠন ও দলীয় এক নেতাকে মারধরের প্রতিবাদে আমরা তিনটায় তিনমাথায় প্রতিবাদ সমাবেশ করতে চেয়েছিলাম। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় প্রতিবাদ সমাবেশ করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com