শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৬৫ বছরের স্বামীর হাতে ৫৫ বছরের স্ত্রী নিহত

Reading Time: < 1 minute

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া:
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী দক্ষিণ পাড়ার মো. হানিফ মিয়ার (৬৫) হাতে তার স্ত্রী ৪ সন্তানের জননী মর্জিনা বেগম (৫৫) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মো. হানিফ মিয়া কিছুদিন যাবৎ শারিরীক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এই অবস্থায় আজ সকালে নিজ বসত ঘরে স্ত্রী মর্জিনা বেগম এর সাথে পারিবারিক কলহের এক পর্যায়ে হানিফ মিয়া লোহার তৈরি সাবল দিয়ে স্ত্রী মর্জিনা আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চিকিৎসার উদ্দেশ্যে নরসিংদী নেয়ার পথিমধ্যে মর্জিনা বেগম মৃত্যুবরণ করেন। খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রশিদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল হতে মর্জিনা বেগম এর মৃতদেহ উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসেন। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, ময়না তদন্তের জন্য মর্জিনা বেগম এর মৃতদেহ জেলা মর্গে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com