মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

মানিকছড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির গরমছড়ি গদিচন্দ্র পাড়ায় জীবন মালা ওরফে রুমি ত্রিপুরা (১৮) নামের এক কিশোরীকে কুপিয়ে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।
রবিবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং গরমছড়ি ওয়ার্ডের গদিচন্দ্র পাড়ায় প্রতিবেশী বুদক্তি ত্রিপুরা(৩০), স্বামী-পূর্ণ কুমার ত্রিপুরা এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রশীরাম ত্রিপুরার ছোট মেয়ে জীবনমালা ওরফে রুমি ত্রিপুরা(১৮)কে প্রতিবেশী বুদক্তি ত্রিপুরা (৩০) উঠান থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র(দা) দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মাথার চুল কেটে ও কাপড় আলাদা করে লাশ বাড়ির পাশে পুঁতে রাখে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রতিবেশী নারী বুদক্তি ত্রিপুরা (৩০) কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের মা সুজিরং ত্রিপুরা বলেন, সকাল দুই মেয়েকে বাড়িতে রেখে পানি আনতে পাহাড়ের নিচে যাই, এ সময় বুদক্তি আমার মেয়েকে ডেকে নিয়ে চুল ধরে মাটিতে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত প্রতিবেশী বুদক্তি ত্রিপুরা(৩০)কে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com