শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রংপুরে জেন্ডার ও মানবাধিকার বাস্তবায়ন বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর:
রংপুর জেলায় অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে যুব জনগোষ্ঠীর জেন্ডার ও মানবাধিকার বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা গতকাল রোববার সকালে দর্শনাস্থ ব্র্যাক লার্ণিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র অধিকার এখানে, এখনই (রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার মো: সোলায়মান মিয়া। সভার উদ্দেশ্য এবং প্রকল্প বিষয়ে উপস্থাপনা,সমন্বিত যৌনতা শিক্ষা বিষয়ে আলোচনা করেন এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর। আলোচনার এক পর্যায়েলিঙ্গ বৈচিত্র জনগোষ্ঠীর অধিকার রক্ষায় করনীয় এবং সহিংসতা নির্মূলের উপায় এবং আমি কী করতে পারি বিষয়ক মুক্ত আলোচনা করা হয়।আলোচনাশেষে অংশগ্রহনকারীদেরকে গ্রুপে ভাগ করে০১. শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষা পাঠদানের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উত্তোরণে করনীয়, ০২, হাইজেনিক টয়লেট ব্যবস্থার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উত্তোরণে করনীয় বিষয়ে গ্রুপ ওয়াার্ক করানো হয়। গ্রুপ ওয়ার্ক শেষে একে একে উপস্থাপন ও ব্র্যাক সেইফগার্ডিং নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারিরা তাদের জেহুার ও মানবাধিকার বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষদ আলোচনা করেন। এতে ব্র্যাকের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকর্গ অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com