বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

রংপুর তারাগঞ্জে জমজমাট সুস্বাদু লিচুর বাজার

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম, তারাগঞ্জ রংপুর :
লিচু চাষে বিখ্যাত উত্তরের জেলা দিনাজপুরের মত রংপুরের তারাগঞ্জেও এবার প্রচুর পরিমাণে লিচুর ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ বাজারে উঠতে শুরু করেছে লাল টসটসে ও সুস্বাদু বিভিন্ন জাতের লিচু। সেই সঙ্গে জমে উঠেছে বাজারে বেচাকেনাও। উপজেলার লিচু সুস্বাদু হওয়ায় ব্যবসায়ীরা লিচু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন ঢাকাসহ বিভিন্ন জেলায়। প্রাকৃতিক দুর্যোগ মহামারী করোনা ভাইরাস এর কারণে তুলনামূলকভাবে এবার লিচুর দাম অনেকটাই সস্তা। এদিকে তারাগঞ্জ বাজারে বোম্বাই, বেদেনা, মোজাফফরী, মাদ্রাজি ও চায়না-৩ সহ বিভিন্ন জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে। উপজেলার বৃহত্তর তারাগঞ্জ বাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে খুচরা মূল্যে বেদেনা প্রতি শ ৩০০ থেকে ৩৫০ টাকা, মাদ্রাজি ২০০ থেকে ২২০ টাকা এবং চায়না-৩ ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে উপজেলার বিভিন্ন বাগান থেকে পাইকারেরা লিচু কিনে ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন। উপজেলায় বাহির থেকে চাকরির জন্য আসা অনেকেই প্রিয়জনদের জন্য লিচু কিনে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। তারাগঞ্জ বাজারে লিচু ব্যবসায়ী মোতাহার ও করিম মিয়া বলেন প্রাকৃতিক দুর্যোগ মহামারী নোবেল করোনা ভাইরাসের কারণে গত বছরের তুলনায় এবারে লিচুর চাহিদা অনেক কম থাকায় এ বছর ব্যবসা ভালো যাচ্ছে না। তাছাড়া পরিবহন সুবিধা ভালো না থাকায় এবছর তেমন একটা লাভ হওয়ার সম্ভাবনা নেই। উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম বলেন তারাগঞ্জ উপজেলায় ১৫০ টি বাগানে ১৫ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এবছর উপজেলায় ১৫০ মেট্রিক টন লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এবছর তারাগঞ্জ উপজেলায় বোম্বাই, মোজাফফরী ও চায়না-৩ জাতের লিচু ব্যাপক হারে চাষ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com