বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

রংপুর সিটি নির্বাচনে আ.লীগ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রংপুর ব্যুরো:

দলীয় সিদ্ধান্তের অমান্য করে রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে লতিফুর রহমান মিলনকে বহিষ্কার করেছে দলটি। গতকাল শুক্রবার দুপুরে দলের প্রাথমিক সদস্য পদসহ তাকে সংগঠন থেকে বহিষ্কার করে মহানগর আওয়ামী লীগ। তিনি মহানগরীর কোতয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এদিন তিনি মেয়র পদে হাতি মার্কা বরাদ্দ পান। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি। তিনি জানান, ‘গঠনতন্ত্র অনুযায়ী আমরা দল পরিচালনা করি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ হলে দল গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। লতিফুর রহমান মিলন দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এজন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশে মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতির পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।এদিকে তাৎক্ষনিক প্রতিক্রিয়া বহিষ্কৃত লতিফুর রহমান মিলন বলেন, ‘আমি দলকে ব্যবহার করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামিনি। আমি দলের কাছে মনোনয়নও চাইনি। একটি দুর্নীতিমুক্ত, পরিকল্পিত নগর গড়তে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছি। নগরীর ৩৩টি ওয়ার্ডের ভোটাররা আমাকে পছন্দ করেন। তাদের জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। এরপরেও যদি দল আমাকে সংগঠন থেকে বহিষ্কার করে, তবে আমার বলার কিছু নেই।’ আমি নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com