শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীতে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ যুবকের ১৩ বছর কারাদণ্ড

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করার অপরাধে আরিফুর রহমান আরিফ নামের এক যুবককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১৫ লাখ টাকা জরিমানা করেন বিচারক। বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে ছিলেন না বলে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান। সাজাপ্রাপ্তার আরিফুর রহমান (৩৮) বগুড়া সদর থানার উপশহর এলাকার মৃত দেওয়ান আক্তারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের জুলাইয়ে আসামি আরিফ ভুক্তভোগী গৃহবধূর বাসায় গোপন ক্যামেরা লাগিয়ে গোসলের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ব্ল্যাকমেল করে পাঁচ লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় তার স্বামী মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের তিন ধারায় আসামিকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা করেন আদালত। আইনজীবী ইসমত আরা বলেন, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com