সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একাধীক মোবাইল ফোন সহ দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) ও রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের তারা মিয়া সুজনের ছেলে রাব্বিল আহম্মেদ রিয়াদ (২৪) ও মুশরইল এলাকার মোকসেদ আলীর ছেলে মারুফ হোসেন (২৩)।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) এলাকায় অভিযান চালিয়ে রিয়াদের বসতঘর থেকে চুরির মামলার একটি এইচপি এলিটবুক ল্যাপটপ ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় শহিদ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে অন্য একটি মামলার চুরি যাওয়া আরও একটি ল্যাপটপ এবং রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মারুফের কাছ থেকে আরও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজনসহ আরও চার-পাঁচজন চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ, সংরক্ষণ এবং কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যপারে গ্রেফতার দুজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা হয়েছে।
বুধবার সকালে তাঁদের আদালােতর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com