শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন ফার্মেসিকে জরিমানা কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী  রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২ শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ+ প্রাপ্ত ২২ জন, শূণ্য পাশ প্রতিষ্ঠান-১ ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

রাজশাহী মহানগরীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে মোঃ ফকির নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারী) রাত সাড়ে ৭টায় মহানগরীর মতিহার থানার (কাজলা) অক্ট্রয় মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআই আমিনুল, এএসআই শাওন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মোঃ ফকির মতিহার থানাধীন মির্জাপুর দক্ষিন পাড়া এলাকার মৃত খলিলের ছেলে। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য মামলায় বিজ্ঞ আদালত কতৃক ১০ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী ফকির। সাজা হওয়ার পর থেকেই গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবৎ পালিয়ে ছিলো। সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অক্ট্রয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com