শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ৩শ৪৫ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ০৬/০৭/২০২২ ইং তারিখ রাত ০৮.৩০ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গাথানাধীন ০১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তর্গত ভেংড়ী গ্রামস্থ মেসার্স লামইয়া জান্নাতুল ফিলিং স্টেশন এর পূর্ব পার্শ্বে মোঃ আলাউদ্দিনের মুদি দোকানের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪৫ (তিনশত পয়তাল্লিশ) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ জসিম উদ্দিন (৩৪),পিতা-মোঃ ফয়জুর রহমান,সাং-অনুপনগর,পোষ্টঃ বাসুদেবপুর, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ পিয়ারুল ইসলাম (২৮), পিতা- মোঃ তাহসান আলী, সাং-চর আলাতলী, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত
মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী পুলিশ সুপার,মিডিয়া অফিসার,র‌্যাব-১২, মোবা-০১৭৭৭-৭১১২০৩

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com