শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

র‌্যাব ১২ অভিযানে হিরোইন ও ইয়াবাসহ ২জন গ্রেফতার

Reading Time: 2 minutes

প্রেস বিজ্ঞপ্তি:
র‌্যাব-১২’র পৃথক পৃথক অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ লক্ষ টাকার হোরোইন ও ১৩৭০ পিচ ইয়াবাসহ আটক ০২।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এর ধারাবাহিকতায় ২৮/০৫/২০২২ ইং তারিখ রাত ০২.৫০ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ০৯ নং হাটিকুমরুল ইউনিয়নের সিরাজগঞ্জ রোডস্থ নাটোর টু ঢাকা মহাসড়কে অবস্থিত ফুড ভিলেজ হোটেলের সামনে পাকা রাস্তার উত্তর পার্শে¦ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০(দুইশত) গ্রাম হোরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল এবং নগদ-১,০২০/-(এক হাজার বিশ) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ শ্রী নিমাই সিং(৪৪), পিতা- শ্রী গোবিন্দ সিং, সাং- আই হাই, ডাকঘর- পানিহার, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ৭(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় থানায় হস্তান্তর করা হয়েছে।

২। ২৭/০৫/২০২২ ইং তারিখ রাত ৯.০৫ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার ধোপাকান্দি ব্রিজ সংলগ্ন নিউ লাম মিম হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে ঢাকা টু দিনাজপুরগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১,৩৭০(এক হাজার তিনশত সত্তর) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ মোস্তফা কামাল রুবেল(৪৮), পিতা- মৃত নূর মোহাম্মদ, সাং- পূর্ব নয়ানপুর, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র ও বিস্তারিত: মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী পুলিশ সুপার,মিডিয়া অফিসার, র‌্যাব-১২

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com