বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন জবু আর নেই

Reading Time: < 1 minute

সারাবাংলা ডেক্স :
লক্ষ্মীপুরঃ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় মানবকল্যাণ পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন জবু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুর শহরের ঢাকা-রায়পুর মহাসড়কের পাশে পৌরসভার ৪ নং ওয়ার্ড মমতাজ ভিলায় তিনি নিজ বাড়িতে মারা যান বলে নিশ্চিত করেন তার ভাই সাংবাদিক নুর আহমেদ মিলন। দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম আওলাদ হোসেন সহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার সকাল ১০ টায় ললক্ষ্মীপুর প্রেসক্লাব মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহম মোস্তাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ সিনিয়র ও জুনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com