শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

সরাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

Reading Time: < 1 minute

শেখ মোঃ ইব্রাহীম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর রাতে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত হাজী মানজু মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগে পুকুরের প্রায় ৩ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মৎসচাষী হাফেজ সোহেল মিয়া দাবী করেন। হাফেজ সোহেল মিয়া জানান,পুকুরটি আমাদের নিজেদের। গত পাঁচ মাস আগে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের রেণæ চাষ করি। কিন্তু সোমবার ভোর রাতে কে বা কারা আমাদের ক্ষতি করার লক্ষ্যে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া জানান,পূর্ব শত্রুতার জের ধরে মাছ নিধন এটা পশুর কাজ। যারা এ কাজটি করেছে তারা মানুষ নামের জানোয়ার।
সরাইল থানার অরুয়াইল বিট অফিসার উপ-পরিন্দশক (এসআই) মিজানুর রহমান বলেন,আমাদের কাছে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com