বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

সুন্দরগঞ্জে ঝড়ো হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়া প্রবাহিত হওয়ায় আমন ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে। সে কারণে কৃষকরা চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। নিচু এলাকা সমূহের আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। গত সোমবার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার উপর দিয়ে অসময়ে হঠাৎ ভারি বৃষ্টি ও দমকা হাওয়া প্রবাহিত হয়। যার কারণে নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা ও নিচু এলাকার উঠতি আমন ক্ষেত মাটিতে নুয়ে পড়ে। অনেক আমন ক্ষেতে পাঁকা ধরেছে এবং অনেক ক্ষেতে থোর মুখে এসেছে। কৃষকদের দাবি এ সময়ে ঝড়ো হাওয়া ফসলের ব্যাপক ক্ষতির সম্ভবনা রয়েছে। উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের কৃষক বাবু মিয়া জানান, তার দুই বিঘা জমির উঠতি আমন ক্ষেত পানিতে নুয়ে পড়েছে। ক্ষেতের জমি থেকে পানি সরানোর কোন ব্যবস্থা নেই। তিনি জানান, প্রতিটি ধানের গোছায় থোর এসেছে। তিনি আরও বলেন এক সপ্তাহের মধ্যে পানি সরে না গেলে তার দারুন ক্ষতি হবে। যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে মাথায় হাত দিয়ে পথে বসতে হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঝড়ো হাওয়ায় উপজেলায় ৮৭ হেক্টর জমির আমন ক্ষেত পানিতে ডুবে গেছে। তবে সরকারিভাবে এর পরিমান অনেক বেশি। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ রাশিদুল কবির জানান, ইউরিয়ার সার ও জমির আশেপাশে বাড়ি থেকে ধেঁয়ে আসা মাটি জমিতে প্রবেশ করার কারণে ধান ক্ষেত নুয়ে পড়েছে। যে সমস্ত আমন ক্ষেত পানির নিচে ডুবে গেছে, সে সমস্ত ক্ষেতের ক্ষতির সম্ভবনা বেশি। আর সে সমস্ত ক্ষেত নুয়ে পড়েছে তার ক্ষতির পরিমান কম হবে। তিনি আরও বলেন, ঝড়ো হাওয়ায় অনেক ধান ক্ষেতের পোকা মাকড় ধংস হয়েছে। সে ক্ষেত্রে কৃষক অনেক উপকৃত হবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com