বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

অপহরণের দুইদিন পর কলেজ ছাত্রী উদ্ধার: অপহরণকারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে অপহরণের দুইদিন পর কলেজ ছাত্রীকে জেলার তানোর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার অপহারণকারী মোঃ হামিম হোসেন নিলয় (২২), মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর), গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, কলেজ ছাত্রী রিয়া (১৯) কোচিং ও প্রাইভেটে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে হামিম হোসেন নিলয় ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে উত্ত্যক্ত করে আসছে। এরপর গত (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় হতে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদি হয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা পরপরই মহানগর পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে কাশিয়াডাঙ্গা থানা জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর তত্বাবধানে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারে অভিযানে নামে।
এরপর (গত ১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই মোঃ তাজ উদ্দিন সাইবার ক্রাইম ইউনিটের সহযোগীতায় রাজশাহী জেলার তানোর থানা এলাকায় অভিযান পরিচালনা করে কলেজ ছাত্রীকে উদ্ধার করা সহ অপহরণকারীকে গ্রেফতার করে। এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান আরএমপির মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com