শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

আজ ১৫ জুলাই এটিএন বাংলার রজত জয়ন্তী

Reading Time: < 1 minute

সারাবাংলা ডেক্স:
পথচলার ২৫ বছর পূর্ণ করলো দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৯৯৭ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করে চ্যানেলটি। ওই দিন বিশ্বব্যাপী প্রথম বাংলা ভাষার সম্প্রচার ঘটে জনপ্রিয় এই বাংলাদেশি চ্যানেলটির মাধ্যমে। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে বরাবরই প্রাধান্য দিয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতে এটিএন বাংলা বদ্ধপরিকর। দীর্ঘ পথ পরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত ‘এমি অ্যাওয়ার্ড’ অর্জন। এছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়।
রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। উৎসবের প্রথম দিনে আজ (১৫ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটে বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রজত জয়ন্তীর গানের মেলা’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন সেলিম দৌলা খান এবং রুমানা আফরোজ। নীল-এর উপস্থাপনায় অনুষ্ঠানে গান গাইবেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী ইমরান, কণা, কিশোর এবং ঝিলিক।
বিকেল তিনটায় বর্ষপূর্তি উপলক্ষে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি এটিএন বাংলার নিজস্ব স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘হট সিট’। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’। এছাড়াও রাজনীতিবিদ, দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীদের শুভেচ্ছা প্রচার করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com