বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

আলীকদম বিজিবি’র অভিযানে ৪০টি বিদেশি গরু আটক:

Reading Time: < 1 minute

সারাবংলা ডেক্স:
আলীকদম বিজিবি’র অভিযানে ৪০টি বিদেশি গরু আটক। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে মায়ানমার হতে অবৈধ ভাবে আসা এসব গরু আটক করেন ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন ।
সূত্র জানায়, (গতকাল) ২৩শে মে গভীর রাতে আলীকদমের ৩৫ কিলোমিটার দক্ষিনে পোয়ামুহুড়ি সীমান্ত এলাকা হতে পোয়ামুহুড়ি- আলীকদম রোডে দিয়ে বেশ কয়েকটি ট্রাকে করে মায়ানমার হইতে অবৈধভাবে গরু আনা হচ্ছে। এ খবরে আলীকদম ৫৭ বিজিবি-এর অধিনায়ক বিষয়টি ২৩ শে মে ২০২২ রাত এগারোটায় দ্রুতগতিতে আলীকদমের উপজেলার দক্ষিনে সাত কিলোমিটার দূরে একটি চেকপোষ্ট স্থাপন করেন। গরু চোরাকারবারিরা বিষয়টি জানার পর গরু নিয়ে আলীকদমের রাস্তায় না এসে ট্রাক থামিয়ে রোড থেকে নেমে গভীর জঙ্গলে গরু তাড়িয়ে নিয়ে যেতে থাকেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই খবর জেনে অধিনায়ক-এঁর নেতৃত্বে বিজিবি টহল দল জঙ্গলের ভেতর দিয়ে চোরাকারবারীদের অনুসরণ করে ২৪ মে ২০২২ তারিখে রাত ২ টা নাগাদ চল্লিশটি গরু আটক করতে সক্ষম হন। বিজিবি সূত্রে জানাগেছে, এই ৪০ টি গরু অদ্য ২৪ শে মে ২০২২ তারিখে বান্দরবান কাস্টমস এর কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান। সীমান্ত হতে অবৈধ দ্রব্যসামগ্রী পাচার হওয়ার ব্যাপারে বান্দরবানের আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বদা সতর্ক এবং ভবিষ্যতে বিজিবি কর্তৃক এই ধরণের অপারেশন অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com