বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ইনসাফ এগ্রো ফুড এন্ড বেভারেজ কোম্পানিতে পাবনা ডিবি পুলিশের অভিযানে -২লাখ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
পাবনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জিন্নাত সরকার, এসআই(নিরস্ত্র) তানভীর রহমান, এসআই(নিরস্ত্র) আব্দুল জলিল,এসআই(নিরস্ত্র) মনারুল ইসলাম সহ একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ইং-০৯/১০/২০২২ তারিখ পাবনা সদর থানাধীন পৌরসভার ১৫নং ওয়ার্ডের কিসমত প্রতাপপুর এলাকার আব্দুল আলিম এর ভাড়া দেওয়া টিনসেড বাড়ীর ভাড়াটিয়া এসএম মাহমুদুল ইসলাম ওরফে সাঈদ (৪৭), পিতা-মোঃ আব্দুস সাত্তার সরকার, সাং-দিঘুলিয়া, থানা-ফরিদপুর, জেলা-পাবনা এর মালিকানাধীন ইনসাফ এগ্রো ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এসময় উক্ত প্রতিষ্ঠানে প্রস্তুতকৃত ইনসাফ ম্যাংগো জুস, ইনসাফ টিং টং গ্লাস ড্রিংকস, ইনসাফ পুডিং, ইনসাফ ফ্লেভারড ড্রিংকস, ইনসাফ ম্যাংগো ফ্রুটস ডিংকস সহ অন্যান্য পন্য অনুমোদনহীন ভাবে ভেজাল দ্রব্য মিশ্রিত করে প্রস্তুত ও বাজারজাত করে আসছে। এসময় পাবনা জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এর উপস্থিতিতে অনুমোদনহীন ভাবে ভেজাল দ্রব্য মিশ্রিত করে বিভিন্ন প্রকার জুস প্রস্তুত ও বাজারজাত করায় উক্ত ইনসাফ এগ্রো ফুড এন্ড বেভারেজ এর মালিক এসএম মাহমুদুল ইসলাম ওরফে সাঈদ কে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন এবং উক্ত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সকল অবৈধ পানীয় জব্দ করা শেষে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com