বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

News Headline :
কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের (পারমাণবিক জ্বালানি) অষ্টম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী শহর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুদ।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছানোর পর বিশেষ কন্টেইনার থেকে সেগুলো নির্ধারিত ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়। জ্বালানির প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও পারমাণবিক নিরাপত্তার মান নিশ্চিত করতে প্রতিটি ফুয়েল অ্যাসেম্বলির বাধ্যতামূলক ভিজ্যুয়াল ও ইন্সট্রুমেন্টাল পরীক্ষা করা হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী একটি বিশেষ কার্গো বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিজিবি, এসআরবি ও পুলিশের কঠোর নিরাপত্তায় সড়কপথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রূপপুরের উদ্দেশে যাত্রা করে।ঢাকা থেকে রূপপুর পর্যন্ত পুরো সড়কপথে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। জ্বালানিবাহী গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।উল্লেখ্য, গত ৩ অক্টোবর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান আসা শুরু হয়। এরই ধারাবাহিকতায় অষ্টম চালানটি প্রকল্প এলাকায় পৌঁছাল। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জুনে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে পারে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com