বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় পালন

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী:
“সুখী কৃষক সুখী দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে র‌্যালি, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি মিথুন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী রানী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু। বঙ্গবন্ধুর ম্যুরাল পুস্পমাল্য অর্পণসহ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য যে,কৃষি উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com