বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

গণমাধ্যমকে তথ্য সরবরাহ না করার প্রজ্ঞাপনে বিএমএসএফের উদ্বেগ প্রকাশ

Reading Time: < 1 minute

ঢাকা শুক্রবার ৯ জুলাই ২০২১:
দেশের সরকারি হাসপাতালে রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ড সংশ্লিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশনা দিয়ে ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান গত ৮ জুলাই ২০২১ তারিখে যে নোটিশ জারী করেছেন, তা অবিলেম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, এ ধরণের নির্দেশনা অবাধ তথ্য প্রবাহের নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং সাংবাদিকদের কর্ম প্রবাহে সরাসরি হস্তক্ষেপের শামিল। সরকারি হাসপাতাল গুলোকে যা ইচ্ছে তা করে কসাইখানা বানানোরও শামিল। দেশের সাংবাদিকরা এই নির্দেশণা মানেনা -মানবেনা। যা এককথায় পাগলের প্রলাপ। বিষয়টি আজ সকাল থেকে সাংবাদিকদের মাঝে জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।
সরকারকে খেয়াল রাখতে হবে, কোনভাবেই যাতে তথ্য প্রাপ্তির অধিকার লঙ্ঘন না করা হয়। একই সঙ্গে করোনা দূর্যোগের বর্তমান ক্রান্তিকালে জনসাধারণের কাছে দ্রুত সংবাদ পৌঁছাতে সংশ্লিষ্ট সকল পক্ষকে তথ্য দিয়ে সবার্ত্মক সহযোগিতা করার আহবান জানিয়েছেন বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট এবং সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com