বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা জেলার সাত উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত রোববার পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা ছিল ৪ জন। এ নিয়ে চলতি সপ্তাহে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ জন।এব্যাপারে সিভিল সার্জন ডা: আব্দুল্লাহিল মাফি জানান, গত জুলাই মাস থেকে আজ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com