রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

গোদাগাড়ীতে হেরোইন-সহ শীর্ষ মাদক মাফিয়া শীষের পার্টনার হাজী বাবু মেম্বারকে গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে শীর্ষ মাদক মাফিয়া শীষ মোহাম্মদের পার্টনার হাজী সেতাবুর রহমান বাবু (৪০) মেম্বারকে হেরোইন-সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার মাদক মাফিয়া হাজী সেতাবুর রহমান বাবু মেম্বার মাটিকাটা ইউনয়নের মোঃ আতাবুর হোসেনের ছেলে। তবে তিনি গোদাগাড়ী রেলগেট এলাকার বাসিন্দা এবং (৮ নং ওয়ার্ডের) রানিং মেম্বার। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয়রা জানায়, উজান পাড়া (৭নং ওয়ার্ড) গ্রাম থেকে হেরোইন-সহ হাজী বাবু মেম্বারকে আটক করেছে ডিবি পুলিশ। তারা আরও বলেন, এই হাজী হেরোইনের শীর্ষ গডফাদার। শয়তানী কাজে পরিপক্ক। তিনি তার প্রতিপক্ষদের হেরোইন দিয়ে বিপদে ফেলা তার পুরোনো অভ্যাস।
এছাড়া মাদক মাফিয়া শীষ মোহাম্মদের ঘনিষ্ঠজন ও আস্থা ভাজন এবং হেরোইন ব্যবসার পার্টনার তিনি। তারা পরস্পর যোগসাজসে কোটি কোটি টাকার হেরোইনের বড় বড় চালান রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে চোরাচালান করে থাকে। তবে শীষ মোহাম্মদ ও মাদক মাফিয়া শহীদুল ইসলাম ভোদড় থাকে ধরা ছোয়ার বাইরে। বর্তমানে শীষ মোহাম্মদ রাজশাহী মহানগরীতে থেকে নিয়ন্ত্রণ করছে হেরোইনের সিন্ডিকেট। জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার থানা ওসি কামরুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে হাজী সেতাবুর রহমান বাবুকে হেরোইন-সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি গোদাগাড়ী উপজেলার ৮নং ইউনিয়নের রানিং মেম্বার। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।বুধবার (৪ জানুয়ারী) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com