মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

ঘাটালে সাত সকালে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

Reading Time: < 1 minute

সমরেশ রায়‌ ও‌ শম্পা দাস, কলকাতা :
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্দীপুর এলাকায়, সাত সকালে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। দ্রুত বেগে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল রাস্তার পাশে একটি গর্তে,
সাত সকালে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন, এলাকার মানুষজন এবং উদ্ধার কার্যে নেমে পড়েন বাসের খালাসী, গেট খুলে যাত্রীদের নামানোর কাজ শুরু করেন। এবং তৎক্ষণাৎ এলাকায় বেশ কিছু স্থানীয় লোকজন এসে পৌঁছে যায়, খবর দেয়া হয় ঘাটাল থানায়, ঘাটাল থানার পুলিশ এসে আহতদের উদ্ধার শুরু করে,স্থানীয় মানুষজন সহযোগিতার হাত বাড়িয়ে দেন,
বাসটিতে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল, অল্পবিস্তর সবাই আহত হয়েছেন, তবে সাতজনের অবস্থা গুরুতর, তাদেরকে তৎক্ষণাৎ উদ্ধার করে স্থানীয় ঘাটাল সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বাকিদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়,
স্থানীয় সূত্রে খবর, মাঙরুল থেকে পাঁশকুড়া গামী একটি যাত্রীবাহী বাস , ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বন্দীপুর এলাকায় দ্রুত বেগে যাওয়ার সময়, একটি গাড়িকে সাইট দিতে গিয়ে রাস্তায় পাশে গর্তে নেমে যায়, ফলে এই বিপত্তি ঘটে। ফলে বাসে থাকা প্রায় 40 জন যাত্রী আঁকা চমকা ধাক্কা লাগার ফলে ,সকলের কিছু না কিছু ক্ষতি হয়, পুলিশ তদন্ত করে দেখছে ঘটনার কারণ। এই ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com