মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু

চিকিৎসকের দায়িত্বে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,  নওগাঁ:

জয়পুরহাট জেলা শহরের গুলশান মোড় এলাকায় কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত তৌকির ইসলাম তুরাগ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌকির ইসলাম তুরাগ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজারের ব্যবসায়ী পাপন হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুলশান মোড় এলাকায় মোটরসাইকেল চালানোর সময় একটি কুকুরের সঙ্গে ধাক্কায় তৌকির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাটের সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় নেওয়া হয়। পরে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিইউতে নেওয়ার পর তার মৃত্যু হয়। তৌকিরের স্বজনদের অভিযোগ, জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পর তার মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এ অবস্থায় মাথায় সেলাই ও রক্ত দেওয়াসহ প্রয়োজনীয় জরুরি চিকিৎসা না দিয়েই কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান তাকে বগুড়ায় রেফার্ড করেন। তাদের দাবি, হাসপাতালে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা ও রক্ত দেওয়ার ব্যবস্থা করা হলে তৌকিরকে বাঁচানো সম্ভব হতে পারত। স্বজনদের আরও অভিযোগ, হাসপাতালের ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সরা মাথায় সেলাই দেওয়ার উদ্যোগ নিলেও কর্তব্যরত চিকিৎসক তা করতে দেননি এবং দ্রুত অ্যাম্বুলেন্সে তোলার নির্দেশ দেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং চিকিৎসকের দায়িত্বে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। তৌকিরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com