বুধবার, ০৩ Jun ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে রোগী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুরোগী। আগে কেবল ঢাকা থেকে আসা ডেঙ্গুরোগী ভর্তি হচ্ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। কিন্তু এখন রাজশাহীতেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। এতে যতই দিন যাচ্ছে হাসপাতালে ডেঙ্গুরোগীর চাপ ততই বাড়ছে।রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৪ ঘণ্টার ডেঙ্গু প্রতিবেদনে দেখা গেছে, বুধবার (২৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ৫৪ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ১৪ জন নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আগে ভর্তি ছিলেন ৫০ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন।
বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৫৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন রাজশাহীতেই। আর বেশিরভাগ রোগীই রাজধানীতে ভ্রমণের হিস্ট্রি রয়েছে। এছাড়া বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুরোগীও ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলেও ক্রমবর্ধমান সংক্রমণে হিমশিম খাচ্ছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে ১৮ থেকে বেড সংখ্যা ৫৪তে উন্নীত করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গুরোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ডেঙ্গুরোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতালের একটি বিশেষায়িত টিম এখন কাজ করছে। মজুদ রাখা হয়েছে ওষুধপত্রও। তবে এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হবে।এদিকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে বর্তমানে এডিস মশার লার্ভা ধ্বংসে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। কিন্তু কিছুতেই যেন ডেঙ্গু প্রকোপ বিস্তারের লাগাম টেনে ধরা যাচ্ছে না। যদিও দেশের অন্যান্য জেলার চেয়ে রাজশাহীর পরিস্থিতি অনেকটায় ভালো। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু বিষয়ে ক্যাম্পেইন ও সচেতনতামূলক নানান কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com