শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা, ০৪ নভেম্বর,  ২০২২
জাতির পিতার অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান এঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়। ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু ডেপুটি স্পীকারের জন‍্য নির্ধারিত বাসভবনে  মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ, সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন, মোঃ আক্তারুজ্জামান, নুরুজ্জামান বিশ্বাস, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও নাদিরা ইয়াসমিন জলি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।মিলাদে জাতীয় চার নেতার অবদানকে স্মরণ করে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগারে ছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশনায় এই চার নেতা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁদের অসাধারণ নেতৃত্ব না থাকলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে হয়ত আরও দীর্ঘ সময় যুদ্ধ করতে হত, আরও অনেক বীর মুক্তিযোদ্ধাকে জীবন ও ইজ্জত দিতে হতে। তিনি আরও বলেন, জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যার পর জাতাীয় ৪ নেতাকে হত্যার মাধ্যমে পাকিস্তানি হানাদারের বংশধররা প্রমাণ করে যে এই হত্যাকাণ্ড আসলে কোন পরিবারের বিরুদ্ধে নয়, এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এরা আসলে বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। জাতির পিতাকে ভালোবেসে ও জাতির জন্য তারা তাঁদের জীবনকে উৎসর্গ করে গিয়েছেন।  জাতীয় চার নেতার এই আত্মত্যাগকে সবসময় স্মরণে রেখে তাঁদের জন্য শ্রদ্ধা প্রদর্শন ও দোয়া করা আমাদের কর্তব্য। দোয়া মাহফিলে ডেপুটি স্পীকারের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মোঃ শোয়াইব,সহকারী পরিচালক (গণসংযোগ),বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
মোবাইল- ০১৫২১৩৭০১৩৩

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com