রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

News Headline :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে — তথ্যমন্ত্রী পাবনায় এ বি ট্রাস্ট পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও বৃক্ষ রোপন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন হাম প্রতিরোধে রাজশাহীতে বিশেষ কর্মসূচি, টিকা দেবে রাসিক হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পাবনা জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা ভাই’ ডাকবেন না, আমাকে স্যার বলবেন-এসিল্যান্ড জাহাঙ্গীর আলম রাজশাহীতে হামের বিস্তার, রামেক হাসপাতালে রোগীর চাপ বাড়ছে দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ভোটাধিকার নিশ্চিত করতে পেরেছি – পাবনায় তথ্য মন্ত্রী

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পাবনা জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু। শনিবার সকালে তিনি রাজধানীর জিয়া উদ্যানে দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু।

পুষ্পস্তবক অর্পণকালে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এস এম ওবায়দুল্লাহ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাজ্জাদুর রহমান, পাবনা পলিটেকনিকের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক তারেকুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com