শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ভোটাধিকার নিশ্চিত করতে পেরেছি – পাবনায় তথ্য মন্ত্রী

আমরা দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি। জনগণের ভোটাধিকার ছিল না। রক্তের বিনিময়ে, অসংখ্য জীবনের বিনিময়ে ভোটাধিকার নিশ্চিত করেছি। দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ভোটাধিকার নিশ্চিত করতে পেরেছি - পাবনায় তথ্য মন্ত্রী

Reading Time: < 1 minute

‎নিজস্ব সংবাদদাতা:

আমরা দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি। জনগণের ভোটাধিকার ছিল না। রক্তের বিনিময়ে, অসংখ্য জীবনের বিনিময়ে ভোটাধিকার নিশ্চিত করেছি।

১২ ফেব্রুয়ারী জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করেছে। অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার পেয়েছি। ফ্যসিবাদি সরকারকে উৎখাতের মাধ্যমে দেশপরিচালনার দায়িত্ব পেয়েছি। এখন দেশ গঠনের সময়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। পাবনা ১০দিন ব্যাপী বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিরন স্বপন

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রমুখ।

তথ্যমন্ত্রী আরো বলেন, আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ীী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছি। আমরা আশাবাদী সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।

তিনি আরও বলেন, গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ইতিহাস তা ফ্যাসিবাদের কর্মকান্ডের অঙ্গ। আমরা গণতান্ত্রিক আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের অধিকার এবং স্বাধীনতা দিতে হবে। ফ্যাসিষ্ট সরকারের আমলে গণমাধ্যম কর্মীদের উপর নির্যাতনের যে অপরাধ তা আমরা তামাদি হতে দিবো না। এই অপরাধকে চিহ্নিত করতে আমরা সাংবাদিক প্রতিনিধিদের সাথে নিয়ে ইতোমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছি।

অনুষ্ঠান পরিচালনা করেন, পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। এর আগে মন্ত্রী বইমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com