শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পাবনা জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু। শনিবার সকালে তিনি রাজধানীর জিয়া উদ্যানে দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু।

পুষ্পস্তবক অর্পণকালে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এস এম ওবায়দুল্লাহ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাজ্জাদুর রহমান, পাবনা পলিটেকনিকের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক তারেকুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com