শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

টিটিই শফিকুল বরখাস্তের ঘটনা তদন্ত রিপোর্ট জমা হয়নি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কর্মস্থলে উপস্থিত না থাকায় সাময়িক বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলামের সংশ্লিষ্ঠতা ও অশোভন আচরণের অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত রিপোর্ট বৃহস্পতিবার (১২ মে) জমা হয়নি।
বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৫টার দিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম পাকশীতে উপস্থিত না থাকায় প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। দৈনিক সারাবাংলাকে নিশ্চিত করেছেন সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ শিপন আলী। তিনি জানান, আজ বিকেলে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু স্যার এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। ঢাকায় স্যার একাধিক জরুরি মিটিংয়ে যোগ দেওয়ার সিডিউল আছে। ফলে স্যার আজ-কালের মধ্যে ঈশ্বরদীতে ফিরতে পারবো না। আর আগামী রোববার সরকারি ছুটি থাকায় সেদিনও জমা নেওয়া সম্ভব নয়। ফলে আগামী সোমবার প্রতিবেদন জমা নেওয়া হতে পারে। তদন্ত প্রতিবেদন হাতে এলে ঘটনার বিষয়ে সাংবাদিকের জানানো হবে। গত ৭ মে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহণ কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম বাবু কে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরে আরও তিন দিন সময় বৃদ্ধি করা হয়। শুক্রবার (৬ মে) রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে রেল ভ্রমণ করায় তিন যাত্রীকে জরিমানা করায় সাময়িক বরখাস্ত করা হয় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) শফিকুল ইসলামকে। এবিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ৮ মে দুপুরে নিজ ক্ষমতাবলে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com