শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে স্বাস্থ্যের ডিজির শ্রদ্ধা নিবেদন

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন স্বাস্থ‌্য অধিদপ্ত‌রের নব‌নিযুক্ত মহাপ‌রিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া। শ‌নিবার (১৪ জানুয়ারি) দুপু‌রে তি‌নি বঙ্গবন্ধুর সমা‌ধিতে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান। প‌রে তি‌নি বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের রূ‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে ফা‌তেহা পাঠ ও বি‌শেষ মোনাজা‌তে অংশ নেন। প‌রে মহাপ‌রিচালক সমা‌ধি সৌ‌ধের এড‌মিন ভব‌নে র‌ক্ষিত প‌রিদর্শন বইয়ে মন্তব‌্য নোট করে স্ব‌াক্ষর ক‌রেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপ‌রিচালক অধ‌্যাপক ডা. আবুল বাশার মো. জামাল, মুগদা মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ‌্যক্ষ অধ্যাপক ডা. মো. মুস্তাফিজুর রহমান, সি‌লেট মে‌ডি‌কেল ক‌লে‌জের উপাচার্য অধ‌্যাপক ডা. এ এইচ এম এনা‌য়েত হো‌সেন, গোপালগঞ্জ শেখ সা‌য়েরা খাতুন মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ‌্যক্ষ মো. জা‌কির হো‌সেন, প‌রিচালক ডা. মো. ম‌নোয়ার হো‌সেন,  বিএম এ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বিরসহ স্বাস্থ‌্য শিক্ষা অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তা ও বি‌ভিন্ন মে‌ডি‌কেল ক‌লে‌জের শিক্ষকরা উপ‌স্থিত ছি‌লেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com