মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ সময় এডিস মশা ও লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টায় পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান।শনিবার নগর ভবন হতে স্টেশন ভাংড়ি পট্টি হয়ে পদ্মা আবাাসিক হয়ে উপভদ্র হয়ে দড়িখরবনা উপশহর সড়ক হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশা ও মশার লার্ভা পাওয়ায় পদ্মা আবাসিক এলাকার আদ দ্বীন প্রোপ্রাটিজ এবং বাবুল ফিলিং স্টেশনকে দÐবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন,২০০৯ এর ৯২(৭) ধারায় তিন জনকে ১১হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের জেলা কিটতত্ববিদ উম্মে হাবিবা, কিটতত্বীয় টেকনিশিয়ান মো. আব্দুল বারী, রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ম্যাজিস্ট্রেট শাখার বেঞ্চ সহকারী হাবিবুর রহমান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com