মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে কমিউনিটি ক্লিনিকে “ভায়া” কার্যক্রম পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
“ক‍্যান্সার থেকে বাঁচুন ভায়া করতে আসুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন‍্যায় ডোমার উপজেলায় পাঁচদিন ব‍্যাপী শুরু হয়েছে ৩০ থেকে ৬০ বছর বয়সী বিবাহিত মহিলাদের ভায়া কার্যক্রম।উক্ত কার্যক্রম পরিদর্শনে বৃহস্পতিবার সকাল ১০ টায় ডোমার উপজেলার মৌজাপাংগা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম উদয়(বিপিএ)।এসময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রায়হান বারী,মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল কামরুল হাসান নোবেল,স‍্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ‍্য পরিদর্শক আল আমিন রহমান।ভায়া কার্যক্রম পরিচালনা করেন বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স রুমাইয়া আক্তার লিপি এবং কার্যক্রমটি সার্বক্ষণিক মনিটরিং করেন জেলা সমন্বয়কারী রাজিব খান।এছাড়াও স্বাস্থ্য সহকারী,পরিবার পরিকল্পনা সহকারী,এমএইচভি গন ও ভলান্টিয়ার গন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।মৌজা পাংগা সিএইচসিপি অমিত হাসান জানান এই ক্লিনিকে সর্বমোট ১৯২ জন মহিলার জরায়ু মুখ ক‍্যান্সার ও স্তন ক‍্যান্সারের স্ক্রিনিং করানো হয় এদের মধ‍্যে এক জনের রেজাল্ট পজেটিভ আসে।তাকে রেফার্ড করে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com