সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ঢাকা সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

এস এম আলম,পাবনা:
ঢাকা সেন্ট্রাল হাসপাতালের দু’জন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে ও অবিলম্বে তাঁদের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনার চিকিৎসকেরা। আজ রবিবার দুপুরে হাসপাতাল গেটে ঘন্টাব্যাপি কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যরাখেন, পাবনা সিরাজগঞ্জ ও কুষ্টিয়া অঞ্চলের অবস্টেট্রিক্স এন্ড গাইনি সোসাইটির সাধারণ সম্পাদক ডা: নারগিস সুলতানা,ইএনটি বিশেষজ্ঞ ডা: আহমেদ তাউস, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: জাহেদি হাসান রুমি, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা: আকসাদ আল মাসুর আনন,পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা: মো: সিরাজুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা, ডা: মনা ও ডা: শাহজাদিকে গ্রেপ্তার ও তদন্ত ছাড়াই তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া মানববন্ধন থেকে আগামী সোমবার ও মঙ্গলবার প্রাইভেট চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এতে সকল সোসাইটির চিকিৎসকরা একাত্মতা ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com