রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

“দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম”

Reading Time: < 1 minute

গোল্ড নিউজ, সারাবাংলা ডেস্কঃ
পাঁচ দিনের মাথায় সোনার দাম এক লাফে ভরিতে বাড়ছে ৪ হাজার ১৯৯ টাকা। তাতে প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়াচ্ছে ৮২ হাজার ৪৬৪ টাকা। নতুন এই দর আজ রবিবার থেকে সারা দেশে কার্যকর হবে।
সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা ভরি—এটাই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে গত ৩ মার্চ সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। তখন প্রতি ভরির দাম ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা। উল্লেখ্য, স্বাধীনতার আগের বছর ১৯৭০ সালে সোনার ভরি ছিল ১৫৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এ ছাড়া বিশ্ববাজারের পাশাপাশি দেশের বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। তাই দেশের বাজারেও সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূল্যবৃদ্ধি পাওয়ায় আজ রবিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৮২ হাজার ৪৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের জন্য ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের জন্য ৬৭ হাজার ৫৩৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরির দাম পড়বে ৫৬ হাজার ২২০ টাকায়।
গত শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৮ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৩৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫৩ হাজার ৬৩৬ টাকায়। আজ থেকে ২২ ক্যারেটে ৪ হাজার ১৯৯ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫০০ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৮৫৭ টাকা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com