বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

দেশে ফিরলো সৌদিতে খুন হওয়া সিজারের লাশ

Reading Time: < 1 minute

সোহাগ হোসেন, মাদারগঞ্জ জামালপুর :

দেশে ফিরলো সৌদিআরবের রিয়াদ শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক জোবায়ের আহম্মেদ সিজারের ( ৩০) লাশ। গতকাল শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় সৌদি এয়ালাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হয়। রাত ১১টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে তার মরদেহের কফিন গ্রহণ করেন তার চাচা আনিছুর রহমান। এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর সৌদিআরবের রিয়াদ শহরে ইথিওপিয়ান নাগরিকদের হাতে ছুরিকাঘাতে খুন হন তিনি। এতদিন তার লাশ সৌদিআরবের একটি হাসপাতালের মর্গে ছিল। মৃত্যুর ২৬ দিন পর তার লাশ দেশে ফিরছে। নিহত সিজারের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া গ্রামে। তিনি ওই এলাকার আবুল কাশেমের ছেলে। এদিকে সিজারের লাশ আসার খবরে তাকে শেষবারের মত এক নজর দেখতে হাজারো মানুষের ঢল নামে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ। ৮ জানুয়ারি সকাল ১০টায় জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com