রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

ধুনট ইউনিয়ন পর্যায়ে টিসিবি পণ্য বিক্রয় শুরু অব্যাবস্থাপনায় চরম ভোগান্তি

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট, বগুড়া :
বগুড়া জেলার ধুনট উপজেলায় গতকাল রোববার ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয়, ধুনট-শেরপুর এর জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান উদ্বোধন করলেও ইউনিয়ন পর্যায়ে এই বিক্রয় কার্যক্রম সোমবার (২১মার্চ) শুরু হয়। শুরুর প্রথম দিনেই গ্রাহকদের চরম ভোগান্তির অভিযোগ উঠেছে।
বিস্তারিত তথ্য জানতে গোসাঁইবাড়ি ইউনিয়নের বড়বিলা বন্যা আশ্রয়কেন্দ্রে যেয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যায়। তারা অভিযোগ করেন টিসিবি পণ্য নিয়ে সকাল দশটার মধ্যে আসার কথা থাকলেও এসেছে বারোটার সময়। এতে রৌদ্রের মধ্যে অপেক্ষা করতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। তারউপর কিভাবে কার্ডে লিখবে, কিভাবে বিক্রয় বিতরণ করবে বুঝতে পারছিলোনা এতে বিক্রয় কার্যক্রম শুরু করতে অনেক দেরি করে ফেলে। রৌদ্রময় দিনে খোলা আকাশের নিচে দাড়িয়ে থাকতে থাকতে বয়স্করা অসুস্থ হয়ে পরে। বিক্রয় শুরু হলে দেখা যায় ইউনিয়ন সদস্যরা ফ্যামেলিকার্ড নিয়ে তখনও ঘুরছে, কার্ড তারা আগেই গ্রাহকদের হাতে পৌঁছাতে পারেনি। অনেকের কার্ডে নাম বা পিতার নাম ভুল দেখা যায়। অনেকের কার্ডে পিতার নাম ঠিক থাকলেও নিজের নাম ফ্লুয়িড দিয়ে মোছার চিন্হ দেখা যায় এতে অনেকেই বিড়ম্বনার শিকার হন। গোসাঁইবাড়ি ইউনিয়নে এবার একহাজার পাঁচ শত একত্রিশ টি ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় করা হচ্ছে। গ্রাহকরা এবার দুই কেজি চিনি, দুই কেজি মসুরের ডাল, দুই লিটার সয়াবিন তেল পাবে যার মোট মূল্য চার শত ষাট টাকা। গোসাঁইবাড়ি ইউনিয়নের বড়বিলা বন্যা আশ্রয়কেন্দ্রে এই পণ্য সামগ্রী বিক্রয়ের সময় ডিলার আব্দুস সামাদ মোল্লা, ট্যাগ অফিসার বিপ্লব দেবনাথ, ইউপি সচিব মিজানুর রহমান ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com