বুধবার, ০৩ Jun ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

নওগাঁর নিয়ামতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা স্যালাইন ও ঔষধ সংকট

Reading Time: < 1 minute

ইমরান ইসলাম,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সরবরাহ না হওয়ায় তীব্র ঔষধ সংকট সৃষ্টি হয়েছে। রোগীরা পাচ্ছেন না কাংখিত সেবা। সরকারিভাবে ঔষধ সরবরাহ কম থাকায় কর্মরত চিকিৎসকদের চিকিৎসা সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে। বিশেষ করে ভর্তি হওয়া রোগীদের ভোগান্তি বেড়েছে। প্রান্তিক ও হতদরিদ্র রোগীরা পড়েছেন মহা বিপাকে।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি সাড়ে তিন লাখ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার একমাত্র ভরসা। এ স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিঃবিভাগ, আন্তঃবিভাগ ও জরুরী বিভাগে দৈনিক গড়ে প্রায় ৪শ থেকে ৫শ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করে। সরকারি বরাদ্দকৃত ঔষধ দিয়ে প্রতিদিন রোগীদের চিকিৎসা প্রদান করা হয়। একজন রোগীর জন্য যেখানে ২ টি কলেরা স্যালাইন প্রয়োজন, সেখানে ১ টি করে কলেরা স্যালাইন দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী ও স্বজনরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হবার পর প্রয়োজনীয় বেশির ভাগ ঔষধই হাসপাতালের ডাক্তারদের দেয়া ¯িøপের মাধ্যমে বাহিরের ফার্মেসীগুলো থেকে টাকা দিয়ে কিনে আনতে হচ্ছে। প্রয়োজনীয় ঔষধ না পেয়ে হতদরিদ্র রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যাচ্ছে। যাদের সামর্থ আছে তারা বাইরের দোকান থেকে ঔষধ কিনে নিচ্ছেন। আর যাদেও সামর্থ নাই তাদেও বিনা চিকিৎসায় বাড়ী ফিরে যেতে হয়। বিশেষ করে কলেরা স্যালাইন অভাবে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা চরম দূর্ভোগে পড়েছেন। স্যালাইনসহ প্রয়োজনীয় ঔষধগুলো বাহিরের ফার্মেসীগুলোতেও পাওয়া যাচ্ছে না। আবার পাওয়া গেলেও দাম বেশি নিচ্ছেন তারা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব-উল আলম বলেন, প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন এর চাহিদা থাকা সত্বেও সব সময় প্রকৃত চাহিদা অনুযায়ী ওষুধ ও স্যালাইন সরকারি ওষুধ সাপ্লাই কোম্পানি (ঊউঈখ) থেকে পাওয়া যায় না। তবুও সব সময় চেষ্টা থাকে জনগণের কষ্ট লাঘব করা, যাতে তারা আরো বেশি সেবা পায়। চাহিদা অনুযায়ী সব সময় প্রয়োজনীয় ওষুধ দেয়া সরকারের পক্ষে সম্ভব হয় না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com