বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নদী বাঁচাতে না পারলে দেশ রক্ষা সম্ভব নয়: নৌ প্রতিমন্ত্রী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

নদী বাঁচাতে না পারলে বাংলাদেশকে রক্ষা সম্ভব নয় জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নদী রক্ষায় কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন কাজ করছে। নৌ পরিবহন ও পানি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে নদী রক্ষায় যৌথভাবে কাজ করছে।মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভা কক্ষে আত্রাই, ইছামতি, বড়াল, মহানন্দা, পুনর্ভবা নদীর সমীক্ষা নিয়ে বিভাগীয় কর্মশালায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমরা চাই সাধারণ মানুষও নদী রক্ষায় এগিয়ে আসুক। মানুষের মধ্যে সচেতনতা আসুক। নদীগুলো দখল দূষণের হাত থেকে রক্ষার জন্য বর্তমান সরকার পদক্ষেপ নিচ্ছে।রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, রাজশাহী পুলিশ কমিশনার, আবু কালাম সিদ্দিক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com