মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নাগরিকরা রাজনীতির নামে দুর্নীতি থামাবে – মোমিন মেহেদী

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:
সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিরোধের দাবিতে বরিশাল থেকে শুরু হয়েছে নতুনধারার দেশব্যাপী পথসভা। ২২ ডিসেম্বর সকাল ১১ টায় বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া কর্মসূচিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুন প্রজন্মের রাজনীতি সচেতন নাগরিকরা রাজনীতির নামে মানবতা বিরোধী – দুর্নীতিবাজদেরকে না বলার জন্য তৈরি হচ্ছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিতে তারা যুক্ত হচ্ছে মৌলিক দাবিগুলো বাস্তবায়নের জন্য। বরিশাল মহানগর এনডিবির সভাপতি ফরহাদ হোসেন ফুয়াদের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, মহানগর এনডিবির সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন আল আমিন খান, রিয়াজ চৌধুরী প্রমুখ। এরপর পটুয়াখালী ডিসি স্কয়ারে নতুনধারার পথসভায় নেতৃবৃন্দ অংশ নেন এবং দুর্নীতি বিরোধী লিফলেট বিতরণ করেন।  উল্লেখ্য, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর.শ্লোগানে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর নেতৃত্বে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের ধারাবাহিকতায় প্রতি বছরের মত এ বছরও প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে এই কর্মসূচি শুরু হয়। নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০২২ সালের ২৬ অক্টোবর ২৪ জেলা, ১০৪ উপজেলা শাখাসহ সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে আবেদন করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com