বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নান্দাইল রামেককন্দা গ্রামে সন্ত্রাসীর হামলা। নারী ও পুরুষ সহ পাঁচ জন আহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতাঃ
নান্দাইল উপজেলার সাভার রামেককন্দা গ্রামে গত ১৭ ডিসেম্বর রাতে এক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।দুর্বৃত্তের অতর্কিত হামলায় নারী ও পুরুষসহ পাঁচজন আহত হয়েছেন।
হামলার শিকার ইয়াকুব আলী (৪৬) বলেন, ঘটনার দিন রাত ১১ টার দিকে একই গ্রামের লিটন মিয়ার সন্ত্রাসী ক্যাডার মাজহারুল ইসলাম,রাজন মিয়া,হযরত আলী সহ ১৪-১৫ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। এ সময় বাধা দিলে তারা তাঁকে (ইয়াকুব ) মারধর করে। তাদের হামলায় আরও আহত হন তাঁর ভাইবৌ রোকেয় বেগম (৫২), ভাতিজা আল মামুন৷(২৫) ও ভাতিজাবৌ নাছিমা আক্তার (২২)। হামলাকারীরা তাঁর বাড়িতে ভাঙচুর চালায় এবং লুটপাট করে।হামলাকারীরা এলোপাতাড়ি দেশীয় অস্ত্র চলায়।এ সময় ইয়াকুব আলী গুরুতর যখম হয়।দ্রুত চিকিৎসার জন্য তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ রেফার্ড করেন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে মুটামুটি সুস্থ আছেন। এ বিষয়ে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে সঠিক ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com