সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Reading Time: < 1 minute

বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ)

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম সীমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক আহামেদ, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন, পিআইও বেগম শাহীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ইউএনও ইসলাম সীমা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

নারীদের এগিয়ে নিতে পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। একই সঙ্গে নারীর প্রতি সম্মান, সমঅধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com