সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

News Headline :
বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার অতিরিক্ত অ্যালকোহল সেবনে রামেকে ৩ জনের মৃত্যু ! ধোপাঘাটায় উদ্বেগ ও নিরাপত্তা দাবি ইসি নির্দেশনায় গণভোটে নিরপেক্ষ ভূমিকার কথা স্মরণ করালেন জনপ্রশাসন সচিব পাবনায় সাবেক ছাত্রদল নেতার আগমন উপলক্ষে সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীর সমাবেশে তারেক রহমানের আগমন ঘিরে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত ভোটের আড়ালে তথ্য-সন্ত্রাস: জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে একাত্তরের অপশক্তির ভয়ংকর খেলা নির্বাচনে তথ্যের স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার সত্যি না গুজব ? নেট দুনিয়ায় ভাইরাল হওয়া চাঞ্চল্যকর অভিযোগ

নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা-৩  আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় স্বতন্ত্র প্রার্থী তাঁর চাটমোহরস্থ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “আমাদের বারবার বলা হচ্ছে ভোটারদের দায়িত্ব প্রশাসনের। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং যে ফিল্ড আশা করেছিলাম, তা পাচ্ছিনা। আমার কর্মী-সমর্থকদের নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে। আমার প্রচার মাইক ভেঙে ফেলা হচ্ছে, মারধর করা হচ্ছে। আমারা দরখাস্ত দিচ্ছি, অভিযোগ করছি। কিন্তু কাজের কোন সাড়া পাচ্ছিনা। আমি অভিযোগ করে ক্লান্ত, আর অভিযোগ করতে চাইনা।” বিএনপির সাবেক এই এমপি বলেন,“স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হবেনা বলে প্রতিপক্ষ ঘোষনা করছে। আমার কর্মী-সমর্থকরা নিরীহ, তারা কোন গন্ডগোলে নাই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথায় আশান্বিত হচ্ছি, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা এখন পর্যন্ত আশা করছি, সঠিক ভোট হবে, ভালো ভোট হবে, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।” স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সবখানে আছে, তারা সব দেখছে, শুনছে। কিন্তু তারা কোন পদক্ষেপ নিচ্ছেনা। একটি দলের ইচ্ছা তারা রপ্ত করে যাচ্ছে। আমি এর প্রতিকার চাই।” সংবাদ সম্মেলনে চাটমোহরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা বলেন, “বহিরাগত একজন প্রার্থী এখানে এসে অরাজকতা সৃষ্টি করছে। আমাদের ঘোড়া মার্কার প্রতীকের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে,মারধর করা হচ্ছে,মাইক ভাঙ্চুর করা হচ্ছে। একর পর এক দূর্ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু প্রশাসনের কোন দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখি নাই।” তিনি চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, “একজন বহিরাগত সন্ত্রাসী যে কর্মকান্ড চালাচ্ছে, সেই বহিরাগতকে আপনারা প্রতিহত করুন,আপনারা বয়কট করুন, আপনারা ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে এই বহিরাগত সন্ত্রাসীদের বয়কট করুন। বহিরাগত সন্ত্রাসীরা যদি নির্বাচিত হয়,তাহলে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর মানুষের ভাগ্যে আরো কঠিণতর সময় অপেক্ষা করছে। আসুন আমরা একতাবদ্ধভাবে ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে এলাকার মানুষের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করি।” তিনিও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com