শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

নেত্রকোণার বারহাট্টা থানার উপ-পরিদর্শক হাবিব সড়ক দুর্ঘটনায় নিহত

Reading Time: < 1 minute

কামরুল হাসান, নিজস্ব সংবাদদাতা :
নেত্রকোণা জেলার বারহাট্টা থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব সড়ক দুর্ঘটনায় নিহত নেত্রকোণা জেলার বারহাট্টা থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বারহাট্টা থানা সূত্রে জানা যায়, হাবিব বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোটর সাইকেল যোগে থানায় যাচ্ছিলেন। পথে নেত্রকোনা-বারহাট্টা সড়কের সতরশ্রী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলের কাছে একটি ভ্যান গাড়ি উল্টে পড়ে আছে। এই গাড়ির সঙ্গে হাবিবের মোটর সাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com